আশ্চর্য উন্মাদনা হয়ে যায় শান্ত ঝিল, মোহ মায়া মেশা কালো জলের ধূর্ত স্থিতিস্থাপকতা, অনর্গল সাঁতারে গোঁজামিল ঢেউ, বিরক্তির উৎপত্তি। যুদ্ধ কি তবে বোকা প্ল্যাঙ্কটন? সামরিক বাহিনী নিপাত যাক,রাজমন্ত্র আসলে খেটে খাওয়া মানুষের নিশপিশ দহন, খানিক ব্যাগ ভর্তি শুকনো আনাজ।আমি আসলে ভাল থাকার ব্যখ্যা মানি না,নতুন মাশরুম এর ভবিষ্যৎ মহীরুহ্, এ কথা নিশ্চিত নয়, যদিও ফুরিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, অবিকল বেহায়া গদ্যের মতন করে এগিয়ে যেতে থাকব চোখে কালো কাপড় বেঁধে।।
© অঞ্জন ঘোষ রায়।
