Creative writing... আমি অঞ্জন,নিজস্ব লেখালেখির দুনিয়ায় স্বাগত। পাশে থাকুন
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
মায়ামানুষ _ অঞ্জন ঘোষ রায়
শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
থাকা না থাকার মাঝে _ মুক্তগদ্য _ অঞ্জন ঘোষ রায় ২০২৩
মুক্তগদ্য - থাকা না থাকার মাঝে।
এই আছি-এই নেই ,এর মধ্যিখানের দূরত্ব টা মাপার কোন পদ্ধতি জানার ইচ্ছা থাকলেও চেষ্টা করিনি কখনো, বিফল হবো জানি।
কিছুদিন যাবৎ সমস্ত কিছু আলগা আলগা ভাব মাখানো অবস্থায় রয়েছে,
এটা শীতকালের দোষ নাকি,নিজস্ব ভাঙন,জানিনা।
শতাব্দী প্রাচীন কোনো তথ্য আমার জানা নেই,যা অনুসরণ করে আমি বেরিয়ে আসতে পারি।
সময় পেরোতে পেরোতে অনেক গুলো বছর পেরিয়ে গেছে,বাবা মা এর বয়স বাড়তে থাকা,নিজের বয়স বাড়ার চেয়ে অনেক অনেক বেশি ভয়ংকর।
একা থাকা কঠিন কোনো অংক নয়,যদিও এটা ধ্রুব সত্য কথা ও নয়।প্রতিটা মানুষ এর ভিতর মৃত্যুর ভয় কঠিন ভাবে জ্যান্ত কবর দেওয়া আছে,
ভেবে চিন্তে দেখা যায়,আমরা কেউই ভালো নেই।
কোথায় কোথায় হারিয়ে ফেলেছি কত কিছু হিসেব জানতে চাইলে আকাশ অন্ধকার হয়ে যায়,চোখ বুজে আসে।
হিসেব রক্ষক মাছ ধরবার জাল বুনতে বুনতে নদীতে নেমে গেছে,কিংবা সমুদ্রে।
এত রং ,স্মৃতি,আনন্দ সব কিছু বৃথা মনে হয় হঠাৎ হঠাৎ,
পালিয়ে যেতে ইচ্ছে করলেও উপায় নেই,তবু সত্যি বলছি,আমি আর কবিতা গদ্য কিছুই লিখতে চাইছি না,গান গাইছি না,পালাতে চাইছি মাত্র,সমস্ত কিছু থেকে।
কোনো প্রকাশক চাইবে না আমার কথা গুলো চাপানো হোক ছাপার অক্ষরে।
শব্দ ভাঙতে ভাঙতে ঘুম ভেঙে যায়,আমার জিভ শুকিয়ে আসে।
© Anjan Ghosh Roy
মাশরুম - অঞ্জন ঘোষ রায় এর কবিতা
আশ্চর্য উন্মাদনা হয়ে যায় শান্ত ঝিল, মোহ মায়া মেশা কালো জলের ধূর্ত স্থিতিস্থাপকতা, অনর্গল সাঁতারে গোঁজামিল ঢেউ, বিরক্তির উৎপত্তি। যুদ্ধ কি ...
-
ওয়েদার - একটি গদ্য অঞ্জন ঘোষ রায় যেভাবে তাকিয়ে আছি একভাবে আয়নার দিকে,ভেবেছিলাম ফেটে যাবে। নিজের উপর রাগ হতে হতে কখন যেন করুণার পাত্র বান...
-
নয় বছর পর - A Short Story আজ অফিসে যাওয়ার সময় আগের ট্রেন টা মিস করে পরের ট্রেনে উঠলাম। ভিড় তেমন ছিল না, এক জনের সঙ্গে আড্ডা দিচ্ছি...
-
কাব্যিক ১ (একটি মুক্তগদ্য) ©anjan ghosh roy কাব্যিক ১ ©অঞ্জন ঘোষ রায় কার বা কাদের নিশ্বাস এ গাছ পাতারা সবাই থেকে থেকে মাথা ঝাঁকিয়...
