ফারাক (2020)
বিস্তর ফারাক আছে তোমার আমার সিমানায়,
এক পা এগিয়ে গেলেই হয় ইস্পার নয় উস্পার।
শহরের ফ্রিজের ভিতর সমস্ত মানুষের হৃৎপিণ্ড
নুন মাখিয়ে রাখা আছে,
আর নিজের টা প্রেমিকার বুকের ভিতর গেড়ে রেখেছি,
বহাল তবিয়ত। যেন বোমা রেখেছি জলের নিচে
তাজা থাকবে বলে, হাস্যকর।
ভাবছি,
এলোপাথাড়ি ভালবাসার বুলেট জমিয়ে
একটা কুয়াশা ভর্তি প্রাসাদ কিনব
নিজেকে লোকাব সেখানে, কিন্তু ছুঁড়ে দেব
কিছু প্রকাশ্য প্রশ্ন
যার উত্তর দিতে দিতে রাত নেমে যাবে,
জঙ্গল থেকে লোকালয়ে পৌঁছে যাবে
সন্ত্রাস এর নেকড়ে ।
© অঞ্জন ঘোষ রায়।।
ছবি - পিন্টারেস্ট
-অঞ্জন ঘোষ রায়

সুন্দর
উত্তরমুছুনএকটি ফুল দিলাম🌸
মুছুন5 বছর আগের লেখা কেমন এখনো তরতাজা যেন আজ কাল পরশুর লেখা ,দারুন !!
উত্তরমুছুনএই উপলব্ধি হয়ে যাওয়া টা আনন্দ দিল
মুছুন