গাছ হত্যা
এই বিপুল সংকীর্ণতা কোথায় লুকিয়ে রাখবে?
গা বেয়ে পড়ছে জলীয় হিংসা,
তোমার চোখ থেকে ঠিকড়ে বেরিয়ে আসছে
গাছ হত্যার আকাঙ্ক্ষা।
ধুলো দিয়ে ছবি এঁকে অমরত্ব পেতে চেয়ে
বর্ষা চেয়ে ফেলেছে নাক উঁচু মানুষ।
কাদের ঘুড়ি ওড়ানো যেনো বানচাল হয়ে গেছে,
হাওয়া তে দুঃখ মিশেছে বলে।।
© অঞ্জন ঘোষ রায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন